চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল রাতে বারৈয়ারহাট থেকে সবেমাত্র কেনা নতুন বাইক নিয়ে বাড়ি ফিরছিল দুই প্রাণের বন্ধু — তালাত মাহমুদ শুভ আর আব্দুল্লাহ আল ওমর। বয়স মাত্র ১৯। জীবনের কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিল হয়তো সেই নতুন বাইকটাকে ঘিরে।
কিন্তু বড়তাকিয়া বাজার এলাকায় একটা দ্রুতগামী লরির সাথে মু’খো’মু’খি সং’ঘ’’র্ষে থে’’মে গেল সব। ঘটনাস্থলেই মা’’রা যায় শুভ, আর হা’স’পা’তা’’লে নেয়ার পথে না-ফেরার দেশে চলে যায় ওমরও।
মনটা খুব খারাপ হয়ে গেল খবরটা পড়ে। মনে প্রশ্ন জাগে — নতুন বাইক কিনেই কি সেই মুহূর্তে মহাসড়কে ওঠাটা এতটাই জরুরি ছিল? কয়েকটা দিন সময় নিয়ে বাইকটার সাথে একটু পরিচিত হলে, হাতটা একটু সয়ে নিলে হয়তো আজকের এই খবরটা আমাদের পড়তে হতো না।
কিন্তু তারপরও… জীবন বড় অদ্ভুত। যার মৃ’’ত্যু যেখানে লেখা, সেখানেই বুঝি তাকে যেতে হয়। পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা দুটো তরতাজা প্রাণ এভাবে হুট করে চ’’লে গেল — মেনে নেয়া সত্যিই কঠিন।
আল্লাহ যেন দুই পরিবারকে এই শো’’ক সইবার তৌফিক দেন। শুভ আর ওমরের রুহের মাগফিরাত কামনা করি। 
এবং আমাদের সবার প্রতি একটাই অনুরোধ — নতুন বাইক হোক বা পুরনো, একটু ধৈর্য ধরুন, নিরাপদে চালান। জীবনটা একটাই।