এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁ/কিতে মে/সি … see more

বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। এর মধ্যেই তৈরি হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি। আর্জেন্টিনা ফাইনালে গেলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। তার ১০ দিন পর ২৯ জুলাই মেজর লিগ সকার লিগে অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তবে তিনি ক্লান্তি বা বিশ্রামের কারণে এমএলএস অল-স্টার ম্যাচ মিস করতে পারেন। এতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এই মহাতারকা। এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগের জন্য তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নেওয়ায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।

Author: Jago Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *