অ্যাঙ্গেল থেকে ছবি ভিডিও না নিতে কিছু সাংবাদিকদের মানা করছিলেন…. more

“বাজে অ্যাঙ্গেল থেকে ছবি ভিডিও না নিতে কিছু সাংবাদিকদের মানা করছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই ছোট্ট বোনটি৷
কিন্তু সেই কথাটা গায়ে লাগলো কমেন্টে কিছু বীর পুরুষদের৷ তারা খুব টেনশনে পড়ে গেলো৷ বাজে অ্যাঙেল থেকে ভিডিও না করলে তাদের বাহিরে এসব মেয়েদের দেখে নিজের বাসার মা বোনদের নিয়ে কেমনে ফ্যান্টাসি করবে৷
সত্যি বলতে কিছু ক্যামেরাম্যান কিংবা কনটেন্টের পেছনে ছোটা মানুষ ইচ্ছাকৃতভাবে আপত্তিকর অ্যাঙ্গেল থেকে ছবি বা ভিডিও ধারণ করেন। পরে সেগুলো নিয়ে চলে ট্রল, বডি শেমিং কিংবা নোংরা ক্যাপশন।
একবারও কি ভাবেন না, এই মেয়েগুলো কারও ভিউ বাড়ানোর কনটেন্ট হতে আসে নাই৷ সাংবাদিকতা কিংবা ছবি তোলার স্বাধীনতা মানে এই নয় যে, কারও সম্মান ও ব্যক্তিগত মর্যাদাকে উপেক্ষা করার অধিকার পাওয়া গেছে।
ক্যামেরা হাতে থাকলেই সাংবাদিক হওয়া যায় না। পেশাদারিত্বের পাশাপাশি বিবেক, দায়িত্ববোধ ও ন্যূনতম ভদ্রতাবোধও থাকা প্রয়োজন।
কিন্তু দুঃখের বিষয়! এদের তো কমনসেন্স নাই সাথে যারা এমন বাজে কমেন্ট করে তাদের কোনো বিবেক ও নাই 🙂

Author: Jago Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *