নির্বাচনের পর এই প্রথমবার দীর্ঘ সাড়ে ৫ মাস পর সংসদে গেলেন ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস৷
দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে গতরাতে দেশের মাটিতে পা রাখেন তিনি৷ তবে শরীরে সেই বল বা শক্তি কোনোটাই আর অবশিষ্ট নেই মির্জা আব্বাসের। হুইলচেয়ারে করেই আসতে হলো সংসদ অধিবেশনে। তাকে দেখে তার দীর্ঘদিনের সহযোদ্ধারা খুশিই হইছেন।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংসদে স্বাগত জানান। এমপিরাও অভিবাদন জানান তাকে।
তবে সেই অভিবাদনের জবাব নিজে দিতে পারেন নাই মির্জা আব্বাস। ইচ্ছা থাকলেও ওই যে শরীর সায় দিচ্ছে না।
পরে পেছনে থেকে এসে আশরাফ উদ্দিন নিজান আর পাশে থাকা আমানউল্লাহ আমান হেল্প করলেন তাকে হাতটা উঁচু করে ধরতে৷
প্রথমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে কান্নাজর্জরিত কন্ঠে বললেন দলমত নির্বিশেষে সবার কাছে কৃতজ্ঞতা। বাকি যতদিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য যেন কাজ করতে পারি।
দোয়া করি উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক৷