স্কুল ভেসে গেল বন্যার পানিতে, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু—অবশেষে ফিরল মায়ের কোলে!
নেপালের পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ঢলে মুহূর্তেই তছনছ হয়ে যায় একের পর এক জনপদ। পানির সঙ্গে কাদা ও পাথরের ভয়ংকর স্রোতে চারদিকে তৈরি হয় মৃ/ত্যু/র আতঙ্ক।
এই ভয়াবহতার মধ্যেই স্কুল থেকে পালিয়ে পাহাড়ি জঙ্গলে গিয়ে একটি গাছে উঠে প্রাণ বাঁচায় মাত্র ৮ বছরের শি/শু জোয়াল ঘালে। দীর্ঘ অপেক্ষা আর উৎকণ্ঠার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
জোয়ালের ডান পা ভেঙে গেছে, মুখেও রয়েছে আঘাতের চিহ্ন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হয়।
সবচেয়ে হৃদয়ছোঁয়া মুহূর্ত—মৃ/ত্যু/র মুখ থেকে ফিরে আসা সন্তানকে অবশেষে জীবিত অবস্থায় নিজের কাছে পেয়েছেন মা মাট্টি মায়া তামাং। সন্তানকে ফিরে পাওয়ার সেই স্বস্তির কাছে যেন পৃথিবীর সব কষ্টই হার মেনে যায়।
প্রকৃতির ভয়াবহতার সামনে মানুষের জীবন কতটা অসহায়—জোয়ালের এই গল্প তারই এক মর্মস্পর্শী উদাহরণ।