২৫ লাখ টাকার স্বপ্ন এক আ/গু/নে ছাই!
মোক্তার উদ্দিন (৫০)—কিশোরগঞ্জের ভৈরবের শ্যামপুর গ্রামের একজন সাধারণ জেলে। মেঘনায় মাছ ধরে প্রতিদিনের আয় থেকে সংসারের খরচ মিটিয়ে বছরের পর বছর একটু একটু করে টাকা জমিয়েছিলেন। স্বপ্ন ছিল ছোট ছেলে সাইফুলকে মালয়েশিয়ায় পাঠাবেন।
সেই স্বপ্ন পূরণের জন্য ঘরের চালের ড্রামে লুকিয়ে রেখেছিলেন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আ/গু/নে পুড়ে যায় তার পাঁচটি ঘর। সঙ্গে পু/ড়ে ছাই হয়ে যায় জীবনের সব সঞ্চয়।
দুই ঘণ্টার চেষ্টায় আ/গু/ন নিয়ন্ত্রণে এলেও ড্রামের ভেতর থেকে অর্ধপোড়া অবস্থায় পাওয়া গেছে মাত্র ৪–৫ লাখ টাকা। বাকি টাকা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
মোক্তার উদ্দিনের ভাষায়, “কষ্টের টাকা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা। এখন ছেলেকে কীভাবে পাঠাব, বুঝতে পারছি না।” 😢
বছরের পর বছর নদীতে মাছ ধরে, নিজের কষ্টের ঘাম ঝরিয়ে গড়ে তোলা একজন মানুষের স্বপ্ন এভাবেই মুহূর্তে ছাই হয়ে গেল।
মোক্তার উদ্দিনের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিক দায়িত্ব।