ইলিয়াস কাঞ্চনের মৃ’/*ত্যু নিয়ে যা জানা গেল…see more

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই অনেকে দাবি করছেন, ঢাকাই সিনেমার নন্দিত এই অভিনেতা, প্রযোজক ও পরিচালক আর নেই।

তবে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। তার মৃত্যুর খবরটি পুরোটাই গুজব।

তিনি আরও বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’

এর আগে ইলিয়াস কাঞ্চনের পরিবারও বিভিন্ন সময়ে তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছিল।

ব্রেন টিউমারে আক্রান্ত এই বরেণ্য অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার সঙ্গে দেখা করেন চলচ্চিত্রের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ অনেকে।

Author: Jago Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *