কারখানায় নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ১৬ অক্টোবর

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাকশন প্ল্যানিং এক্সিকিউটিভ (ওভেন গার্মেন্টস) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: প্রোডাকশন প্ল্যানিং এক্সিকিউটিভ (ওভেন গার্মেন্টস)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পোশাক, বস্ত্র, সুতা উৎপাদন বিষয়ে ভালো দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬

Author: Jago Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *